ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ব্রিটিশ গ্রেপ্তারি পরোয়ানা বহাল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর থেকে ব্রিটিশ গ্রেপ্তারি পরোয়ানা সরছে না। মঙ্গলবার তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।
২০১২ সালে ধর্ষণের অভিযোগে সুইজারল্যান্ডের আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। অ্যাসাঞ্জ অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে এই আশংকায় ওই সময় যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। গত বছর সুইজারল্যান্ড অ্যাসাঞ্জের বিরুদ্ধ দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। ইকুয়েডর দূতাবাস থেকে বের হলে যুক্তরাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বলে আশংকা প্রকাশ করেছিলেন তিনি। যুক্তরাজ্য পুলিশ অ্যাসাঞ্জের আশংকা সত্য বলে জানিয়েছে।
অ্যাসাঞ্জের আইনজীবী লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতকে জানিয়েছেন, জামিনের শর্ত লঙ্ঘনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাজ্য পুলিশের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তা প্রত্যাহার করা উচিৎ। কারণ সুইডেনের আদালত ইতিমধ্যে উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছে।
মঙ্গলবার আদালত অ্যাসাঞ্জের আবেদন খারিজ করেছে। বিচারক এমা আরবাথনট বলেছেন, ‘আমি মনে করি না গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা উচিৎ।’ এর কারণ হিসেবে বলেন নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল। যেহেতু তিনি আদালতে হাজিরা দেননি সেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে।