ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোবেল পুরস্কারের জন্য মনোনীত ইহুদিবাদবিরোধী বিডিএস

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদবিরোধী আন্তর্জাতিক আন্দোলন বিডিএস’কে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। নরওয়ের একজন পার্লামেন্ট সদস্য এ মনোনয়ন দেন। ফিলিস্তিনি জনগণের জন্য স্বাধীনতা, সাম্য ও শান্তির দাবিতে অহিংস আন্দোলন করছে আন্তর্জাতিক আন্দোলন বয়কট ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন্স বা বিডিএস।
এই আন্দোলন অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ এবং বর্ণবাদী ইসরাইল সরকারের প্রতি পাশ্চাত্যের অন্ধ সমর্থনের ঘোর বিরোধিতা করছে। সেই সঙ্গে ফিলিস্তিন বিষয়ক সব আন্তর্জাতিক আইন বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করতে চাপ প্রয়োগের দাবি জানাচ্ছে। তাদের আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের বহু দেশে ইসরাইলকে বয়কটের আন্দোলন চলছে।
নরওয়ে পার্লামেন্ট সদস্য জুরিনার মোক্সনেস রবিবার গণমাধ্যমে এ সংক্রান্ত এক বিবৃতি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ন্যায়বিচার ও মর্যাদা অর্জন এবং দখলদার ইসরাইলের কবল থেকে স্বাধীনতা লাভের জন্য ফিলিস্তিনি জনগণ সংগ্রাম চালিয়ে আসছে। তার প্রতি সংহতি প্রদর্শন করে ইহুদিবাদবিরোধী আন্তর্জাতিক আন্দোলন বিডিএসকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সব মানুষকে শান্তিপূর্ণ জীবন উপহার দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সমাজ প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়টি শক্তিশালীভাবে ফুটিয়ে তুলতে বিডিএস’কে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ার জন্য মনোনীত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অহিংস আন্দোলন থেকে উদ্বুব্ধ হয়ে ১১ বছর আগে বিডিএস প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি এরইমধ্যে বিশ্বের প্রায় ৫০টি দেশের বিভিন্ন ইউনিয়ন, সংস্থা, বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও গির্জাসহ আরো নানা মানবাধিকার আন্দোলনের সমর্থন লাভ করেছে।