ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে দুই এমপিকে গ্রেপ্তার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের পার্লামেন্টে দল পরিবর্তন করে বিরোধী দলের পক্ষে অবস্থান নেওয়া দুই এমপিকে গ্রেপ্তার করেছে সরকার। কয়েক মাসের স্বেচ্ছানির্বাসন থেকে ফিরে মালদ্বীপের বিমানবন্দরে নামার পরপর তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে দেশটির পার্লামেন্ট ভবন পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে সেনাবাহিনী। বিরোধী দলীয় জোট অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করার কয়েক ঘন্টার মধ্যে সরকার পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করে রাখার এ নির্দেশ দেয়।
বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ ৯ রাজনৈতিক বন্দীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। এসব রাজনৈতিক বন্দীর বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে রায়ে জানায় আদালত। এ ছাড়া বহিষ্কার করা ১২ জন এমপিকে স্বপদে ফিরিয়ে আনার আদেশও দিয়েছে আদালত। এই ১২ জন এমপির ওপর থেকে বহিষ্কারাদেশ ফিরিয়ে নেওয়া হলে ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে মালদ্বীপের বিরোধী দল। এর ফলে দুর্নীতি ও অপশাসনের অভিযোগে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা বিরোধী দলের পক্ষে সহজ হয়ে যাবে।
পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মদ সলিহ অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। তিনি রোববার এক বিবৃতিতে দুই এমপিকে গ্রেপ্তারের নিন্দাও জানিয়েছেন।
সলিহ বলেছেন, ‘আমরা অবিলম্বে এমপিদের মুক্তি দিতে পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি এবং অবৈধ আদেশ না মানতে, আইনিভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের বাধা না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে প্রেসিডেন্ট ইয়ামিন অবৈধভাবে দেশ চালাচ্ছেন ; তার অ্যাটর্নি জেনারেল অবৈধভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা সংকুচিত করছে, একইসঙ্গে সেনাবাহিনী পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করে রেখেছে।’