ঢাকাSaturday , 3 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলি করে স্ত্রীকে হত্যা করে মন্ত্রীর আত্মহত্যা!

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নিজ বাড়িতে পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মির হাজার খান বিজারানি ও তার স্ত্রীর মরদেহ পাওয়ার পর দেশটির পুলিশ জানিয়েছে, আগে গুলি করে স্ত্রীকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করেন মন্ত্রী।
বৃহস্পতিবার করাচির বাসভবনে মন্ত্রী ও তার স্ত্রী ফারিয়াহ রাজাকের মরদেহ পাওয়ার পরদিন শুক্রবার তাদের মৃত্যুর বিষয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তান পুলিশ। জিও নিউজের খবরে বলা হয়েছে, তাদের মৃত্যুর নেপথ্যে দাম্পত্য কলহ-ই মূল কারণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া সব গুলিই একই অস্ত্র থেকে ছোঁড়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, মন্ত্রী মাথায় বিদ্ধ একটি গুলি পাওয়া গেছে এবং তার স্ত্রীকে তিনবার গুলি করা হয়েছে।
পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) বিদগ্ধ রাজনীতিক বিজারানি সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী ছিলেন। তার স্ত্রী একজন সাংবাদিক। শুক্রবার জুম্মার নামাজের পরপরই তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।