ঢাকাSaturday , 3 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৪৩তম প্রতিষ্ঠা দিবস আজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস শনিবার। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপি সদরদপ্তর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত শোভাযাত্রা, প্রতিষ্ঠা দিবস উদ্বোধন, ডকুমেন্টারি প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রুপ ড্যান্সসহ সংগীত ও গ্রুপ কোরিওগ্রাফি উপস্থাপন করবেন বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সদস্যরা।