ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতল যুদ্ধের চিন্তা থেকে বেরিয়ে আসুন: ট্রাম্পকে চীন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সেকেলে শীতল যুদ্ধকালীন মানসিকতা’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে চীন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনকে ‘প্রতিদ্বন্দ্বী’ দেশ হিসেবে ঘোষণা করার পর বেইজিং এ আহ্বান জানাল।
ট্রাম্প মঙ্গলবার তার প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণে বলেন, ‘চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো আমাদের স্বার্থ, আমাদের অর্থনীতি এবং আমাদের মূল্যবোধকে চ্যালেঞ্জের মুখোমুখী করেছে।’
ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়া চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের মতপার্থক্যের চেয়ে যৌথ স্বার্থের পরিমাণ অনেক বেশি। কাজেই যৌথ স্বার্থ রক্ষার জন্যই মার্কিন প্রেসিডেন্টকে শীতল যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
চুনিং বলেন, ‘চীনের সঙ্গে যৌথ স্বার্থ রক্ষার ক্ষেত্রগুলোতে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র মান্ধাতার আমলের শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করবে বলে আমরা আশা করছি।’
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, ‘ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার যৌথ স্বার্থ আমাদের মতভেদ ও মতপার্থক্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক গোটা বিশ্বেরও স্বার্থ রক্ষা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।