ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশকে আরো জবাবদিহির আওতায় আনা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ সদস্যদের আরো স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনা হবে। কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর পুলিশের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সুশৃঙ্খল রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আর নির্বাচন নিয়ে কেউ যদি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু পরিবেশে হয় এর জন্য রাজনৈতিক দলগুলোকে সাহায্য করার আহ্বান জানান তিনি।