ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেদিন বিয়ে করব পুরো শহর জানবে

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ২০১১ সালে রাজ চক্রবর্তীর শত্রু সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়। এরপর জিৎ, দেব, অঙ্কুশসহ টলিপাড়ার প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
এ অভিনেত্রীর সঙ্গে ভিক্টর ঘোষের প্রেমের কথা টলিপাড়ার সবারই জানা। বিদেশ ভ্রমণের সময় নুসরাতের সঙ্গে তার পরিচয়, এরপর প্রেম। সবার কাছে প্রেমিক জুটি হিসেবেই পরিচয় দিয়ে আসছেন তারা। কিন্তু গুঞ্জন উঠেছে, কয়েক বছর আগে গোপনে প্রেমিক ভিক্টরকে বিয়ে করেছেন এ অভিনেত্রী। বিয়ের পর বালিগঞ্জের একটি বাড়িতে বসবাস করছে তারা।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘তারা বিবাহিত। ব্যক্তিগত ও পেশার কারণে নুসরাত এটি প্রকাশ করছেন না। কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধুরা সবাই এটি জানেন। এমনকি তার বুকে ভিক্টরের নামে একটি ট্যাটুও রয়েছে।’
যদিও বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন নুসরাত। তবে জানিয়েছেন, বাগদান হয়েছে তাদের এবং খুব শিগগির বিয়ে করবেন। এ অভিনেত্রী বলেন, ‘আমি যেদিন বিয়ে করব পুরো শহর জানবে। সাতদিন ধরে অনুষ্ঠান হবে। গত ছয় বছর আমরা একসঙ্গে বসবাস করছি। আগামী বছরের মধ্যে আমরা বিয়ে করব। বাগদান হয়ে গেছে এবং আমাদের দুই পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক খুবই ভালো।’