ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও সমমান : এবার পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। ছাত্রের সংখ্যা ১০ লাখ ২৩ হাজার ২১২। ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬২৭ জন।
বুধবার দুপুরে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
২০১৭ সালে পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। গতবারের তুলনায় এবার মোট ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন বেশি শিক্ষার্থী পরীক্ষা দেবে। এবার ছাত্র বেড়েছে ১ লাখ ১২ হাজার ৪১১ জন ও ছাত্রী বেড়েছে ১ লাখ ৩২ হাজার ৫৭৫ জন।
মোট ২৮ হাজার ৫৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৪১২ কেন্দ্রে পরীক্ষা দেবে।