ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পিনেই নির্ভার বাংলাদেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্পিনারদের দিয়ে শ্রীলঙ্কাকে চট্টগ্রাম টেস্টে আটকানোর রণ কৌশল সাজাচ্ছে বাংলাদেশ। ষোলো জনের স্কোয়াডে ছয়জনই স্পিনার। পার্টটাইম স্পিনার আছে আরও তিনজন। সব মিলিয়ে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পরিকল্পনা স্পিনারদের ঘিরেই।
ত্রিদেশীয় সিরিজের সময়ই এমন পরিকল্পনা করে রেখেছিল বাংলাদেশ। যার নেতৃত্ব দেওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু ইনজুরির কারণে সাকিব নেই। পুরোনো স্কোয়াডের সাথে নতুন করে যোগ দেয়া হয় সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকে। তাদের নিয়েও সন্তুষ্ট না হওয়ায় অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে যোগ করা হয়। রাজ্জাক কিছুদিন আগেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পেয়েছেন পাঁচ’শ উইকেট।
রাজ্জাককে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন,‘রাজ ভাই (আব্দুর রাজ্জাক) দীর্ঘদিন ধরেই ভালো বোলিং করে যাচ্ছেন। ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন। উনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন এবং অনেক অভিজ্ঞ।’
টিম ম্যানেজম্যান্টের চাহিদামতো স্পিনিং উইকেট বানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু। উইকেট নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও সন্তুষ্ট। বেশ উচ্ছ্বাস নিয়েই বলেছেন,‘ছয়জন স্পিনার রয়েছে আমাদের দলে। আপনারাও হয়তো ধারণা করতে পারছেন কি হতে যাচ্ছে! উইকেট স্পিন ফ্রেন্ডলি হতে পারে। আমরা আমাদের ঘরের মাঠে স্পিনারদের উপর বিশ্বাস রাখি। আমাদের এই বিভাগটা বেশ ভালো, শক্তিশালী। সাকিব নেই আমরা সেটা ব্যাকআপ করার চেষ্টা করবো বাকিদের নিয়ে।’
স্পিনারদের উপর নির্ভার হলেওপ্রত্যেক বিভাগ থেকেই সমান সমর্থন প্রত্যাশা করছেন মাহমুদউল্লাহ,‘আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বোলারদেরও তাই।যদি প্রথমে বোলিং করি তাহলে দ্রুত উইকেট নিতে হবে। বেসিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। যদি ব্যাটিং করি তাহলে জুটি গড়তে হবে। তাহলে বড় স্কোর করতে পারব। যদি এগুলো করতে পারি তাহলে আমরা ভালো কিছুর প্রত্যাশা করতে পারি।’