ঢাকাMonday , 29 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরতে চান সুস্মিতা সেন

Link Copied!

বিনোদন ডেস্ক : সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। দাসতাক, স্রিফ তুম, আঁখে, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়া সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। রুপালি পর্দায় তার রূপের জাদুতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু এখন সিনেমায় নিয়মিত নন তিনি।
সুস্মিতা অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা নো প্রবলেম। ২০১০ সালে মুক্তি পায় এটি। এর মধ্যে অবশ্য সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় বাংলা নির্বাক সিনেমায় অভিনয় করেছেন। এটি মুক্তি পায় ২০১৫ সালে। তবে আবারো সিনেমায় ফিরতে চাইছেন এ অভিনেত্রী।
ভারতের প্রজাতন্ত্র দিবসে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। এ সময় তিনি বলেন, ‘গত এক দেড় বছর ধরে আমি চিত্রনাট্য দেখছি। আমার মনে হয় ছয় মাস একটি সিনেমার জন্য দিতে পারব। কিন্তু আমি প্রস্তুত হলেও, উপযুক্ত চিত্রনাট্য এখনো আমার জন্য প্রস্তুত হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি, আপনাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কোনো না কোনো পথ ঠিকই বের করব। বড় তারকা হওয়ার ইচ্ছা আমার নেই, আমি আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই। আমি গর্বিত সৃষ্টিকর্তা আমাকে অভিনয়শিল্পী হওয়ার সুযোগ দিয়েছেন।’