ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পর সামান্থার নতুন সিনেমা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মার্শাল’। গত বছরের অক্টোবরে মুক্তি পায় এটি। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৫০ কোটি রুপি।
বর্তমানে সামান্থার হাতে রয়েছে তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার সাতটি সিনেমা। এবার আরো একটি সিনেমায় নাম লেখালেন তিনি। ‘ইউ-টার্ন’ সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
২০১৬ সালে কন্নড় ভাষায় নির্মিত হয় ‘ইউ-টার্ন’। এটি পরিচালনা করেন পবন কুমার। এবার এই নির্মাতা তামিল ও তেলেগু ভাষায় সিনেমাটির রিমেক করছেন। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তার চরিত্রটি অনুসন্ধানী একজন নারী সাংবাদিকের।
‘ইউ-টার্ন’ সিনেমায় সামান্থার বিপরীতে কে অভিনয় করবেন তা জানা যায়ানি। আগামী ফেব্রুয়ারি থেকে এর শুটিং শুরু হবে। এটি প্রযোজনা করছেন শ্রীনিবাস।
গত বছর ৬ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা। বিয়ের পর এটিই এ অভিনেত্রীর চুক্তিবদ্ধ হওয়া প্রথম সিনেমা।