ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৮ লাখ ছাড়িয়ে মিমের ‘লাল লিপস্টিক’

Link Copied!

বিনোদন ডেস্ক : আইটেম গানে নেচে এর আগেও প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা সিনহা মিম। কিছুদিন আগে ‘লাল লিপস্টিক’ শিরোনামের আইটেম গানে নতুনরূপে হাজির হয়েছেন তিনি। গত ১১ জানুয়ারি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। প্রকাশের পর ইউটিউবে গানটি ১৮ লাখের বেশিবার দেখা হয়েছে।
উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মিম। ‘লাল লিপস্টিক’ নামে আইটেম গানটি এ সিনেমায় ব্যবহার করা হয়েছে। এতে একসঙ্গে নেচেছেন তারা।
‘নেতা থেকে অভিনেতা/আমার স্টাইলে সবাই ফিদা’ এমন কথার গানটি লিখেছেন প্রিয় চ্যাটার্জি। সুর করেছেন আকাশ। কণ্ঠ দিয়েছেন কলকাতার তৃষা চ্যাটার্জি ও আকাশ। পুরো গানজুড়ে স্বল্প বসনা মিমকে দেখা গেছে। তবে তার সাবলীল পারফরম্যান্স দর্শকদের নজর কাড়বে।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে। সম্প্রতি সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়া হলে সংশোধনী দেয়া হয়।