ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোমবাতি থেকে ঘরে আগুন, দুই সহোদর নিহত

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারে মোমবাতি থেকে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে জাহিদ (১৩) ও নাহিদ (৬) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে সাভারের হেমায়েতপুরের তেতুলঝড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মৃত সহোদরদের মা তার সন্তানদের নিয়ে সেখানে একটি কুড়েঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। আগুনের সময় ওই দুই সহোদরের মা ঘরের বাহিরে ছিলেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, ভোররাতের দিকে তেতুলঝড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কুড়েঘড়ে মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে মুহূর্তের মধ্যেই কুড়েঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরবর্তীকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং কুড়েঘরের ভেতর থেকে ওই দুই সহোদরের দগ্ধ মরদেহ উদ্ধার করে।