ঢাকাSaturday , 27 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীর-দীপিকার হাতে হাত

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনয়শিল্পী রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বলিপাড়ায় অনেক দিন ধরেই এ ‍জুটির প্রেমের গুঞ্জন চলছে। সম্প্রতি শোনা যায়, বিয়ের বাগদানও সেরেছেন তারা। যদিও পরবর্তী সময়ে এর সত্যতা মেলেনি।
এ জুটির পরবর্তী সিনেমাপদ্মাবত। গত ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও রাজপুত করনি সেনার তোপের মুখে তা পিছিয়ে যায়। অবশেষে জটিলতা কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে এটি। এ উপলক্ষে গতকাল সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অন্যান্যদের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা।
সিনেমার প্রদর্শনীতে পরস্পরের হাত ধরে আসেন এ জুটি। সাদা রঙের পোশাক পরে আসেন দীপিকা। কথিত প্রেমিকার সঙ্গে মিল রেখে সাদা কুর্তা-পাজামা পরে আসেন রণবীর। পদ্মাবত সিনেমায় অভিনয় করছেন শহিদ কাপুর। স্ত্রী মিরা রাজপুতকে সঙ্গে নিয়ে এসেছিলেন এ অভিনেতা।
মালিক মুহাম্মদ জায়সির লেখা ‘পদ্মাবত’ মহাকাব্যের ওপর ভিত্তি করে সিনেমাটির কাহিনি তৈরি হয়েছে বলে জানা যায়। এর বর্ণনা অনুসারে রানি পদ্মিনির প্রতি আকৃষ্ট হন আলাউদ্দিন খিলজি। ফলস্বরূপ চিতরগড় দখলের চিন্তা করেন তিনি। পরবর্তীতে পরিত্রাণ পেতে আত্মহত্যার পথ বেছে নেন রানি। সিনেমাটিতে রানি পদ্মিনির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে।
সিনেমাটি নিয়ে বিতর্ক শুরু হয় যখন করনি সেনা জানতে পারে, রানি পদ্মিনি ও আলাউদ্দিন খিলজির একটি রোমান্টিক দৃশ্য দেখানো হয়েছে। যদিও পরিচালক, অভিনয়শিল্পী ও পদ্মাবত টিমের অন্যান্যরা এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।