ঢাকাSaturday , 27 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাসের সঙ্গে বিয়ে নিয়ে আনুশকার বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। বাহুবলি সিনেমার সফলতার পর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। শোনা যায়, বিয়ে করছেন তারা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এ জুটি। কিন্তু তাদের ঘিরে গুঞ্জন থামছেই না।
আনুশকা অভিনীত পরবর্তী সিনেমা ভাগমতি। ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে এটি। এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একটি অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় প্রভাসের সঙ্গে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে আনুশকা বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। কিন্তু আমরা বিয়ে করছি না। বিয়ে নিয়ে আমার কোনো তাড়াহুড়া নেই এবং মনের মতো কাউকে পেলে তবেই বিয়ে করব।’
এদিকে শোনা যাচ্ছে, খুব শিগগির আবারো পর্দায় জুটি বাঁধবেন প্রভাস-আনুশকা। সিনেমাটি পরিচালনা করবেন রাধা কৃষ্ণ। চলতি বছরের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে।