ঢাকাSaturday , 27 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছর পর সাইফ-মাধবন

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খান ও রঙ্গনাথন মাধবন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত রেহনা হ্যায় তেরি দিল ম্যায় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। ১৭ বছর পর আবারো একটি সিনেমায় অভিনয় করবেন তারা।
ঐতিহাসিক-ড্রামা ঘরানার এ সিনেমাটি প্রযোজনা করছেন আনন্দ এল রাই এবং পরিচালনা করবেন নবদীপ সিং। ভারতের রাজস্থানে এর শুটিং শুরু হবে এবং পরবর্তী সময়ে মুম্বাই ও উত্তর প্রদেশে এর কাজ শেষ হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে রাজস্থানে সিনেমাটির শুটিং শুরু হবে। যেহেতু এটি একটি ঐতিহাসিক সিনেমা সাইফ ও মাধবনকে তলোয়ার ও ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতে হবে। তাদের অনেক কৃত্রিম অঙ্গের প্রয়োজন হয়েছে এবং সিনেমা টিম লুক নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। গত সপ্তাহে মুম্বাইয়ে চূড়ান্ত লুক টেস্ট করা হয়েছে এবং এখন সিনেমার শুটিং শুরু হবে।’
গুঞ্জন শোনা যাচ্ছে, সিনেমাটিতে নায়িকা চরিত্রে দেখা যেতে পারে মুক্কাবাজ অভিনেত্রী জয়া হুসাইনকে। এ ছাড়া অভিনয় করবেন দীপক দব্রিয়াল। এর আগে তানু ওয়েডস মানু, হিন্দি মিডিয়াম, কালাকান্দি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি।