ঢাকাSaturday , 27 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্য তাড়া করার মতো সামর্থ্য আমাদের ছিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাকিব না থাকায় দল পারেনি। এমন অজুহাত দেওয়া মোটেও ঠিক হবে না বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা। নিজেদের ব্যাটিং ব্যর্থতায় দল হেরেছে বলে মনে করছেন অধিনায়ক।
তবে মাশরাফির বিশ্বাস ২২২ রান তাড়া করে জয় পাওয়া যেত খুব সহজেই। নিজেদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই তার। তাইতো জোর গলায় আত্মবিশ্বাসী কন্ঠে বলেছেন,‘কোনো অজুহাত না, আমাদের ২২০ রান (আসলে ২২২) তাড়া করার সামর্থ্য ছিল। আমাদের হোম ওয়ার্ক আমরা মাঠে বাস্তবায়ন করতে পারিনি।’
২২২ রান তাড়া করতে নেমে ২২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ ও মুশফিক যোগ করেন ৫৮ রান। মুশফিক নিজের প্রিয় শটে আউট হওয়ার পরপরই ছন্দপতন শুরু বাংলাদেশের। মাহমুদউল্লাহ এক টানলেও তাকে সঙ্গ দেওয়ার মতো ছিল না কেউ-ই। এ দুজন থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করছেন অধিনায়ক।
‘আমাদের ভালো সুযোগ ছিল। মুশফিক ও রিয়াদ যেভাবে ব্যাট করছিল…। এমন না যে রান হচ্ছিল না। রানও ৫, ৬ করে আসছিল। আমাদের দরকারই ছিল ওটা। কম হলেও সমস্যা ছিল না।’-বলেছেন মাশরাফি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাদে ত্রিদেশীয় সিরিজে হাসেনি মুশফিকের ব্যাট। আজ প্রয়োজনের সময়ে করেছেন তাড়াহুড়ো। তার আউটে মাশরাফি নিজে কিছুটা হতাশ,‘মুশফিক যতক্ষণ ব্যাটিং করেছে আমরা ম্যাচে ছিলাম। ওখান থেকে ইনিংসটা বড় করলে অন্যরকম হতো। আমি নিশ্চিত ও নিজেও হতাশ। পুরো দলের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো ম্যাচটাই যখন হেরেছি আমরা সবাই হতাশ।’
ত্রিদেশীয় সিরিজে আলোর আড়ালে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু আজ ফাইনালে একাই লড়েছেন ৭৬ রান করে। মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে মাশরাফির মূল্যায়ন,‘ওর আরেক পাশের সহযোগিতা অবশ্যই প্রয়োজন ছিল। রিয়াদ শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছে। ওই সময় শটস খেলাটা খুব স্বাভাবিক। ৩-৪-৫ থেকে যদি সহযোগীতা পেত তাহলে ওর খেলাটা আরও গভীর হত। আমি যখন উইকেট যাই দেখিছি, তখনো ও চেষ্টা করছিল। সতীর্থ কেউ সহযোগিতা না করলে আসলেই কাজটা কঠিন।’