ঢাকাSaturday , 27 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ কোটি ২০ লাখে মুম্বাইয়ে মুস্তাফিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১১তম আসরের জন্য দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনেই দল পেলেন বাংলাদেশি তারকা বোলার মুস্তাফিজুর রহমান। গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে থাকা মুস্তাফিজকে এবার ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলে নিজের প্রথম মৌসুমেই বল হাতে চমক দেখিয়েছিলেন মুস্তাফিজ। নিজের যাদুকরি কাটারে সানরাইজার্স হায়দরাবাদের গুরুত্বপূর্ণ একজন বোলার হয়ে উঠেন তিনি। অরেঞ্জ আর্মিদের আইপিএল শিরোপা জেতাতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এ কাটার মাস্টার।
আজ দিনের শুরুতে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে মুস্তাফিজের প্রাক্তন দল সানরাইজার্স হয়দরাবাদ। সাকিবকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দলটি। তবে সাকিবের চেয়ে ২০ লাখ বেশি রুপিতে মুস্তাফিজকে দলে টানল মুম্বাই ইন্ডিয়ান্স।
মুস্তাফিজের জন্য প্রথম ডাকে দিল্লি বাদে কেউ সাড়া দেয়নি। দ্বিতীয় ডাকে দিল্লির সঙ্গে যোগ হয় মুম্বাই ইন্ডিয়ান্স।