ঢাকাFriday , 26 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হরিবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রেল পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে সাদা চেক লুঙ্গি ও কালো কোট রয়েছে।
নরসিংদী স্টেশন ফাড়ির এএসআই মো. শাহ আলম জানান, গতরাতে ঢাকাগামী ঈশাখা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়।