ঢাকাFriday , 26 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গার্মেন্ট শ্রমিকের ঘাড়কাটা লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের শরিফপুর এলাকা থেকে মো. হান্নান মিয়া ওরফে লিটন (৩৫) নামের এক গার্মেন্ট শ্রমিকের ঘাড়কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত হান্নান মিয়া পাবনার বনোয়ারিনগর থানার কৃষ্ণনগর গ্রামের আবু তৈয়ব সরদারের ছেলে। তিনি শরিফপুর এলাকায় ভাড়া থেকে টঙ্গীর খাঁপাড়া রোডে একটি গার্মেন্ট কারখানায় চাকরি করতেন।
টঙ্গী থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে শরিফপুর এলাকার একটি সড়কের পাশে কে বা কারা হান্নানের ঘাড় কেটে পালিয়ে যায়। স্থানীয়রা হান্নানকে ঘাড়কাটা অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গুটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জাহাঙ্গীর হোসেন আরো জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহতের ঘাড় কাটা পাওয়া গেছে। এ ছাড়া কোনো আঘাতের চিহ্ন নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।