ঢাকাFriday , 26 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর ছুরিকঘাতে ব্যবসায়ী খুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইব্রাহিম (৩৬) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। শুক্রবার ভোরে সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সায়দাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। গুরুতর জখম অবস্থায় দৌড়ে সালাউদ্দিন হাসপাতালের সামনে এসে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহিমের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তিনি একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।