ঢাকাThursday , 25 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১৭ মামলার আসামি গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ১৭টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জহির উদ্দিন (৫০)। তিনি রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার মৃত রমজান আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে শিরোইল এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, জহির উদ্দিন একজন চিহ্নিত প্রতারক। মানুষের বহু টাকা আত্মসাত করেছেন তিনি। তার বিরুদ্ধে থানায় মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বিচারাধীন অন্য ৬টি মামলার।
ওসি জানান, কারাভোগ এড়াতে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন এই প্রতারক। বৃহস্পতিবার এলাকায় ফিরলে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান বোয়ালিয়া থানা পুলিশের এই কর্মকর্তা।