ঢাকাThursday , 25 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নাঈম (২২) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার দিনগত রাত ৪টার দিকে নগরীর পাটগুদামস্থ পিবিআই অফিসের উল্টো দিকে বালুর মাঠে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী খসরুকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ওসি আশিকুর রহমান খবরটি নিশ্চিত করে জানান, কয়েক দিন আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ করে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে ছিনতাইকারী নাঈম নিহত হয়। এতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল রাশেদ আহত হয়েছেন।