ঢাকাWednesday , 24 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ১

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রলির সংঘর্ষে রাসেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।বুধবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাসেল রুপসা উপজেলার নৈহাটি গ্রামের শাহজাহানের ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, সকালে একটি ইট বোঝাই ট্রলি মহাসড়কে ওঠার সময় খুলনা থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এসময় ট্রলিতে থাকা রাসেল নিহত হন, আহত হন আরেকজন। লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।