ঢাকাTuesday , 23 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইভীর ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগে অস্ত্রধারী নিয়াজুল ও শাহ নিজামসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তার এ লিখিত আবেদন গ্রহণ করেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নগরীর ফুটপাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান সমর্থকরা আইভী ও তার সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন মেয়র। এ ঘটনায় আইভী, ১২ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হন।