ঢাকাTuesday , 23 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগের আহমদ নগর এলাকার একটি টিনশেড ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে সবুজবাগ থানা পুলিশ মা শান্তনা বেগম (২৭) ও মেয়ে মাহফুজার (৭) লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তনা বেগমের স্বামী মামুন ডিশ সংযোগের কাজ করেন। স্ত্রী-সন্তান ও শ্যালিকাকে নিয়ে তিনি আহমদ নগরের টিনশেডের ওই বাসায় ভাড়া থাকতেন। তিন দিন আগে শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান মামুন। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ধারণা তারা আত্মহত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।