ঢাকাTuesday , 23 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার থানার পূর্ব ইসলামবাগ কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে মো. জুয়েল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল পূর্ব ইসলামবাগের ৩৮/২১/এ বাড়ির বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে। তার বাবা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
জানা গেছে, রাতে পূর্ব ইসলামবাগ কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাত এক ব্যক্তি জুয়েলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।