নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকা থেকে সিএনজি অটোরিকশা ছিনতাই ও এর চালককে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা(ডিবি)।
সোমবার দিবাগত রাতে ডিবি পশ্চিমের একটি দল তাদের আটক করে। এসময় ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

