চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে দুপুরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
আকবর শাহ থানার এসআই শফিউল আজম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আকবর শাহ থানার বিশ্বকলোনির একটি ভবনের পাশ থেকে নয় বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শিশুটি স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।

