ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Link Copied!

সিলেট সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার সকাল ৭টার দিকে রশিদপুর সাতমাইলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আবু বক্কর, আকবর আলী এবং আব্দুল জফুর। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত আসছিল। এতে ৩০ মুসল্লি ছিলেন। সকালে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।