ঢাকাSunday , 21 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে একজন নিহত হয়েছে।
আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা সাতজন আহত হয়েছে। নিহতের নাম মো. রায়হান শেখ (৪৫)। তার বাড়ি যশোরের কোতোয়ালি থানার ভিকুটিয়া গ্রামে।
করিমপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ নিজামুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো- চ- ৫৬-২০১৮) ওই স্থানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, মাইক্রোবাস থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।