ঢাকাSunday , 21 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।রোববার ভোরে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার এসআই খবির উদ্দিন জানান, আজ ভোরে পুলিশ খবর পায় রঘুরামপুর গ্রামে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি দেশি তৈরি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবারও যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় চার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।