ঢাকাSaturday , 20 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস চাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের ফায়ার সার্ভিসের সামনে বাস চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন (৫০) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলবর হোসেনের ছেলে ও পাবনা সদর উপজেলার হিমায়েতপুর গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। তিনি পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় বসবাস করতেন।
পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, শনিবার সকাল ১০টার দিকে বেলাল হোসেন মোটরসাইকেলে করে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের দক্ষিণ রাঘবপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।