সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরে অবস্থিত দ্য চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলে দুর্ধর্ষ চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শহরের কুখরালি মোড়ে অবস্থিত দ্য চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলে এ চুরির ঘটনা ঘটে।
দ্য চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার স্কুল বন্ধ ছিল। শনিবার সকালে স্কুলের পিয়ন এসে দেখে গ্রিলের তালা ভাঙা। আমরা শিক্ষকরা স্কুলে এসে দেখি চোরেরা স্কুলের মেইন গেট ভেঙে ভিতরে প্রবেশ করে অফিস রুম ভেঙে ল্যাপটপ, নগদ টাকা ও স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।’
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

