ঢাকাFriday , 19 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনন্দ মোহনের ছাত্র নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের বলাশপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ইব্রাহীম খলিল (২৩)। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে গ্রামের বাড়ি গফরগাঁও যাওয়ার সময় শহরের বলাশপুরে ছিনতাইকারীর হামলার শিকার হন ইব্রাহীম। এ সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ সাদ্দাম নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে ময়মনিসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইব্রাহিমের লাশ নিয়ে যায় তার পরিবারের স্বজনেরা। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমদ জানান, এ ব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।