ঢাকাFriday , 19 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিক-আপ ভ্যানচালক নিহত

Link Copied!

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি পিক-আপ ভ্যান আসবাপত্র-মালামাল নিয়ে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে পিক-আপ ভ্যান উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিক-আপ ভ্যানচালকের নাম মো. জাকির হোসেন। তিনি মুন্সীগগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুমুদিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ি থানার এসআই ওয়াদুদ কাজী জানান, গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি পিক-আপ ভ্যান আসবাপত্র-মালামাল নিয়ে যাওয়ার পথে কাভার্ড ভ্যান গাড়ির সঙ্গে সংঘর্ষে পিক-আপ ভ্যান উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ও পুলিশ ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।