ঢাকাThursday , 18 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিএনজিকে বাসের ধাক্কা, চালক নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় দ্রুতগামী বাস সিএনজি অটোরিকশাকে মুখোমুখী ধাক্কা দিলে অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোচালকের নাম মো. মহিউদ্দিন (৩২)। একই দুর্ঘটনায় মো. নাজিম উদ্দিন নামের অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত দাশ জানান, সকালে বায়েজিদ থানার শেরশাহ এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালকসহ দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। এদের মধ্যে অটোচালক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত যাত্রী নাজিম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।