ঢাকাThursday , 18 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ভেসে উঠল কলেজছাত্রের লাশ

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় ভৈরব নদ থেকে মিঠুন কুমার দাস (২৩) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ নগরীর ফুলবাড়ি গেটসংলগ্ন ভৈরব নদের ফেরিঘাটের পন্টুনের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত মিঠুন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামের মৃত শশাঙ্ক দাসের ছেলে। তিনি নগরীর সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
দৌলতপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) রাজীব কুমার দাস বলেন, সকালে নগরীর ফুলবাড়ি গেটসংলগ্ন ভৈরব নদের ফেরিঘাটের পন্টুনের পাশে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।
তিনি জানান, ১২ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে মিঠুন ও তার বন্ধুরা ফুলবাড়ি গেটসংলগ্ন ভৈরব নদের ফেরির পন্টুনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ তিনি নদীতে পড়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত মিঠুনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।