ঢাকাThursday , 18 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীর জোড়া খুন : ৫ আসামি গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘বুধবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে হুমায়ুন নামে এক আসামি রয়েছে যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনরাকারী।’
তিনি জানান, আজ দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর টঙ্গীর দত্তপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবাসী দুই ভাই মুজিবুর রহমানের ছেলে দুবাই প্রবাসী আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই ইতালী প্রবাসী আসিফুর রহমান মিমকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করা হয়।