ঢাকাWednesday , 17 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গোয়েন্দা শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ১৫ ও ১৬ জানুয়ারি দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ইজিবাইক চোর সিন্ডিকেটের হোতা ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার আজগর আলী গাজীর ছেলে জুলফিকার আলী গাজী ওরফে খোকন গাজী (২৯), একই এলাকার খাঁ পাড়ার খোরশেদের ছেলে মিলন এবং দক্ষিণ চুকনগরের আজব আলী খানের ছেলে রবিউল ইসলাম।
গোয়েন্দা পরিদর্শক শিকদার আক্কাস আলী জানান, ডুমুরিয়া থানাধীন চুকনগর এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। অন্য চোরদের গ্রেপ্তার ও চোরাই ইজিবাইক উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে।