ঢাকাWednesday , 17 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় ২টি বাসে আগুন, হেলপার দগ্ধ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন বাজারে সড়কের পাশে পার্কিং থাকা অবস্থায় দুটি বাস আগুনে পুড়ে গেছে।
বুধবার ভোরে আগুনের ঘটনায় বাসের হেলপার অগ্নিদগ্ধ হয়েছে। দগ্ধ হেলপারের নাম মো. আরমান (১৮)। কেউ আগুন দিয়ে বাস দুটি পুড়িয়ে দিয়েছে, নাকি দুর্ঘটনাবসত আগুন লেগেছে- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে রাতে পাশাপাশি দুটি বাস পার্কিং করা ছিল। ভোরে প্রথমে একটি বাসে, পরে পাশের বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। তারা এগিয়ে এসে আগুন নেভায় এবং একটি বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় আরমানকে উদ্ধার করে। দগ্ধ আরমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী কারণে দুই বাসে আগুন ধরেছে তা নিশ্চিত করা যায়নি। থানায় এ ব্যাপারে মামলা হয়নি।