ঢাকাWednesday , 17 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ ব্যক্তি নিহত

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার ভোরে বন্দরের ধামগড় ইউনিয়নের বালিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় নুরুল আলমের বাড়ির আশপাশে ভোরের দিকে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। রাত থেকে তারা সেখানে অবস্থান করছিল। পরে স্থানীয়রা তাদের ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।