ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র-গুলিসহ পুলিশের অভিযানে আটক ৫৪

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নাশকতাসহ বিভিন্ন মামলার ৫৪ জনকে অস্ত্র-গুলিসহ আটক করেছে। আটকদের মধ্যে মামলার পলাতক ও নিয়মিত আসামি রয়েছে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, আটকরা নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক ও নিয়মিত আসামি। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে যশোর কোতয়ালী পুলিশ ২৫, চৌগাছা পুলিশ তিন, শার্শা পুলিশ চার, ঝিকরগাছা পুলিশ তিন, বেনাপোল পুলিশ এক, কেশবপুর পুলিশ তিন, মনিরামপুর পুলিশ আট, অভয়নগর পুলিশ তিন ও বাঘারপাড়া পুলিশ চারজনকে আটক করে। আটকদের দুপুরে আদালতে পাঠানো হয়।