ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে টানা ১২ দিন মৃদু শৈত্য প্রবাহ চলছে

Link Copied!

যশোর প্রতিনিধি : টানা ১২ দিনের মৃদু শৈত্য প্রবাহে অচল হয়ে পড়েছে যশোরের জনজীবন। শীতের দাপটে থেমে গেছে মানুষের কর্মচাঞ্চল্য। যশোর আবহাওয়া অফিসের কর্পোরাল এনামুল হক জানান, আজ যশোরে সর্বনিন্ম তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতের সাথে প্রচন্ড কুয়াশা থাকায় যান চলাচলও প্রায় স্থবির । ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হচ্ছে । অন্যদিকে প্রচন্ড শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছে শ্রমজীবী সাধারণ মানুষ । একান্ত বাধ্য না হলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
আবার শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই কাউকে না কাউকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে । এজন্য হাসপাতালেও ভিড় নিয়মিত বিষয়ে পরিনত হয়েছে। এ ছাড়া শীত থেকে রক্ষা পেতে অনেকেই ভিড় করছেন পোশাকের মার্কেটে। খুঁজছেন সামর্থ্য অনুযায়ী শীতের পোশাক।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি থেকে এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করে।