ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার ফাউসা গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোররাতে বড় ফাউসা গ্রামের খলিল মিয়ার বাড়িতে ডাকাতি করতে একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতি শেষে পালানোর সময় এক ডাকাত সদস্যকে গ্রামবাসী আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত ডাকাত সদস্যের পরিচয় জানা যায়নি। তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।