ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজা ও বিদেশি মদসহ আটক ১

Link Copied!

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাসস্ট্যান্ডে রোববার দিবাগত রাতে গাজা ও বিদেশি মদসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব।
মুন্সীগঞ্জ র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেজগাঁও বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে র‌্যাব। ঢাকা থেকে ছেড়ে যাওয়া আকাশি রঙের পাজেরো গাড়িটি আমাদের দেখে পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাবের সন্দেহ হলে পিছু নিয়ে ওই ব্যক্তিকে আটক করে।’
তিনি বলেন, ‘এ সময় আমরা তল্লাশি করে গাড়ি থেকে ২০ কেজি গাজা, ছয় বোতল বিদেশি মদসহ জলিলুর রহমান দুলালকে (৪০) আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর জেলহাজতে পাঠানো হবে।’