ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবে জমজ ২ শিশুর মৃত্যু

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাই আদিব হোসেন ও আরাফাত হোসেনের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে তারা মারা যায়। তারা উপজেলার দাশুড়িয়া কলেজপাড়া গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। তাদের বয়স দেড় বছর।
বাবা বিপ্লব হোসেন জানান, দুই ছেলে আরাফাত ও আদিব বাড়ির পাশে খেলাধুলা করত। প্রতিদিনের মতো আজও বাড়ির পাশে খেলার সময় কখন পুকুরের পানিতে পড়ে ডুবে গেছে, তা কেউ জানতে পারেনি। অনেক খোঁজাখুজির পর বিকেল ৫টার দিকে পুকুরে দুই ছেলের দেহ ভেসে ওঠে। তাদের দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসনা হেনা জানান, মৃত অবস্থায় আদিব ও আরাফাতকে হাসপাতালে আনা হয়েছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খেলাধুলা করতে করতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।