ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র মামলায় পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে অস্ত্র মামলায় গাংনী পৌরসভার মেয়র ও গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৪ এর বিচারক মো. তাজুল ইসলাম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আশরাফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তিনি গাংনী শহরের উত্তরপাড়ার আব্দুর রশিদের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, ২০১২ সালের ২৭ মে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আশরাফুল ইসলামের বাসভবনে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার এবং অস্ত্র রাখার অভিযোগে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেন। পরে এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে আশরাফুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই নারায়ণ চন্দ্র ঘোষ একই বছরের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আটজন সাক্ষ্য দেন। আদালত আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাভভোকেট খন্দকার আব্দুল মতিন। আসামি পক্ষের আইনজীবী অ্যাভভোকেট খন্দকার আব্দুল মতিন বলেন, এ রায়ে তারা সন্তষ্ট নন। উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ।