ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ২ শিবির নেতা গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে রাজশাহী নগরীর আমচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত দুই শিবির নেতা হলেন- নগরীর মেহেরচণ্ডি পূর্বপাড়া মহল্লার বাবর আলী মণ্ডলের ছেলে মিলন হোসেন (২৮) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশিল গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (২৪)।
মিলন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ক্রীড়া সম্পাদক। আর রাশিদুল মহানগর শিবিরের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক। এর আগে তিনি ছাত্রশিবির ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ছিলেন।
বিকেলে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত দুই শিবির নেতার বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। তাই সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।